ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাটকেলঘাটায় খালে ডুবে নিথর শিশু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২৪ জুন ২০২৩
পাটকেলঘাটায় খালে ডুবে নিথর শিশু
প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় খালের পানিতে ডুবে আবীর শেখ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভারশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবীর শেখ একই এলাকার আসাদুল শেখের ছেলে।

জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যায় আবীর। সেখানে একটি কালভার্টে ওঠে সে। এ সময় আবীর কালভার্ট থেকে পড়ে খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা আবীরকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ওসি মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!