ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২৪ জুন ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

Advertisement

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইদানিং প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে উখিয়ার ক্যাম্পগুলোতে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!