ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুরিকাঘাতে প্রাণ গেল শাবনূরের, স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ২৫ জুন ২০২৩
ছুরিকাঘাতে প্রাণ গেল শাবনূরের, স্বামীসহ আটক ২
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন নামে এক গৃহবধূকে খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলামিন ও নিহতের স্বামী শহীদকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাবনূর আক্তার ওরফে স্বপ্ন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের শহীদের স্ত্রী। ঘাতক আলামিন কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাটি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। 

Advertisement

জানা গেছে, দুই বছর আগে স্বামী শহীদের সঙ্গে ঝগড়া হয় শাবনূরের। এরই জেরে ছেলে সায়ান (৬) ও সানভিকে (৪) নিয়ে দুই বছর ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে গরুর বাছুর আনতে যান শাবনূর। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলামিন। স্থানীয়রা গুরুতর অবস্থায় শাবনূরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ঘাতক আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। পুলি ওই রাতেই অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে ঘাতক আলামিনকে আটক করে। এছাড়াও হাসপাতাল থেকে নিহত শাবনূরের স্বামী শহীদকেও আটক করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, আটক আলামিন ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!