ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় কিশোর নিহত 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ২৫ জুন ২০২৩
রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় কিশোর নিহত 
ফাইল ফটো

নেত্রকোণায় রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় জয়রবি দাস নামে এক কিশোর নিহত হয়েছেন। 

শনিবার রাতে জেলার পুর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়রবি উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামের নকুল রবিদাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন জয়রবি। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি পিকআপ  তাকে চাপা দেয়। স্থানীয়য়া দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা জেল সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক। 

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!