রোববার সকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা জমিলা খাতুন তেঁতুলিয়া সদর ইউনিয়নের কৃষ্ণকান্তজোত এলাকার মৃত কসিম উদ্দীনের স্ত্রী।
জানা যায়, প্রায় ১০ বছর ধরে ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে তেঁতুলিয়ার বিভিন্ন মহাসড়কে ঘোরাঘুরি করতেন। রোববার সকালে তেঁতুলিয়ার সরদারপাড়া এলাকার একটি পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
.png)
তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।