[ দেশজুড়ে ]
রূপগঞ্জে পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোণার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার ও হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।
.png)
তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া। মৃত হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকার একটি পুকুরে ওই তিন ছাত্রী গোসল করতে যান। তবে সাঁতার না জানায় পুকুরে ডুবে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!