ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ট্রলিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২৫ জুন ২০২৩
কুড়িগ্রামে ট্রলিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়িতে ট্রলিচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার সদরের বিদ্যাবাগিশ চাঁদের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একরামুল হক (৪৮) ও তার শিশুসন্তান মাসুদ রানা (৯)।

স্থানীয়রা জানান, রোববার সকালে একরামুল হক তার দুই ছেলে মাসুদ রানা ও মিলন মিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী ভাঙামোড় গ্রামে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বড় ছেলে মিলন মিয়া চালাতেন একটি সাইকেল। আর একরামুল হক ও তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে আরেকটি সাইকেল চালিয়ে উপজেলা সদর বাজারের দিকে যাচ্ছিলেন।

Advertisement

পথি মধ্যে চাঁদের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একরামুলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঐ ট্রলির নিচে পড়ে যান বাবা একরামুল ও তার ছেলে মাসুদ রানা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাসুদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একরামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে ফুলবাড়ি থানার এসআই এনামুল হক বলেন, বাবা-ছেলের নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!