[ দেশজুড়ে ]
নতুন হুইল চেয়ারে বসে ঈদ করবে তারা
ছবি: ডেইলি বাংলাদেশ
চোখে মুখে যেন রাজ্য জয়ের খুশি। তিনদিন পর দেশে উদযাপন হবে ঈদুল আজহা। অথচ ঈদের আগেই যেন আজ তাদের কাছে আরেকটি ঈদ! নতুন হুইল চেয়ার পেয়েছে। ফলে হুইল চেয়ারে বসে ঈদ করতে পারবে।
হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারত না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন, অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিনসহ আরো অনেকে।
.png)
সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক বলেন, ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার সব প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার দেওয়া হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!