ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৫ জুন ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা 
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী মো. হারুন নিহত হয়েছেন।

নিহত হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার শহিদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। 

শনিবার সন্ধ্যায় সোয়েটুত শহরের মিডল্যান্ডসে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।  

Advertisement

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮ বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে সোয়েটু শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। এ সময় অস্ত্রধারী ডাকাতরা তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে ডাকাতদল হারুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!