ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে নিথর ২ বোন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৫ জুন ২০২৩
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে নিথর ২ বোন
প্রতীকী ছবি

বাগেরহাটের সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফছা এবং মইমুনা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।

রোববার সকালে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চার বছর বয়সী আফছা বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং সাড়ে তিন বছর বয়সী মইমুনা চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের মেয়ে। তারা কান্দাপাড়া গ্রামে নানা আবদার শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।

মৃত শিশুদের নানা আবদার শেখ বলেন, মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। আর তিনদিন আগে আফছা বেড়াতে আসে। সকালে দুই বোন বাড়ির সামনের দোকানের দিকে যায়। আধাঘণ্টা পার হলেও ফিরে না আসায় তাদের খোঁজ করা হয়। একপর্যায়ে পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়। পরে ঐ পুকুরে সন্ধান করে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!