ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৬ জুন ২০২৩
টাকা ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছবিতে ইজাজ

কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইজাজ নামে এক যুবক হত্যার ঘটনা ঘটেছে। রোবরাব (২৫ জুন) রাতে নগরীর মনোহরপুর এলাকার আনন্দ সিটি শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইজাজ আহাম্মেদ আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের ইলাসপুর গ্রামের সাবেক মেম্বার সিরাজ ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে তাকে দুর্বৃত্তরা দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ইজাজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকা ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার পাঁচজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি, শুনেছি তিনি ঢাকায় থাকেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাঁটুর ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!