[ দেশজুড়ে ]
নীলফামারীতে অ্যাম্বুলেন্সের চাপায় নিথর শিশু, চালক আটক
ফাইল ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় ফাইম হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর গাড়াগ্রাম মাজার সংলগ্ন এলাকায় জলঢাকা-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। ওই স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফাইমকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফাহিমের মৃত্যু হয়।
.png)
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করা হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!