ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে ২ বোনের মৃত্যু, হাসপাতালে আরেক বোন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৭, ২৬ জুন ২০২৩
ডোবায় ডুবে ২ বোনের মৃত্যু, হাসপাতালে আরেক বোন
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডোবার পানিতে ডুবে তায়িবা বেগম (৬) এবং তানজিনা (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে তাদের বড় বোন তাফশিয়া বেগমকে (৯) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার বিকেলে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তায়িবা বেগম মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেজো মেয়ে এবং তানজিনা তার ছোট মেয়ে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাফশিয়া বেগম ময়না মিয়ার বড় মেয়ে। 

জানা যায়, তিন বোন দুপুরের খাবার খেয়ে একসঙ্গে ঘর থেকে খেলার জন্য বের হয়। পরে তাদের এক এক আত্মীয় পাশের ডোবার (হাওরের বড় গর্ত) পাড়ে তাদের কাপড় দেখতে পান। একইসঙ্গে ডোবার পানিতে বুদবুদ উঠতে দেখেন। তিনি পানিতে ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের ছাতক কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তায়িবা এবং তানজিনার মৃত্যু হয়।

Advertisement

ছাতক থানার ওসি শেখ মাইনুল জাকির জানান, তিন বোন একসঙ্গে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর তাদের এক আত্মীয় ডোবার পাশে তাদের কাপড় দেখতে পান। সন্দেহ হলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন। তাদের হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। এছাড়া বড় বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!