[ দেশজুড়ে ]
যুবককে হত্যা করে ফেলে গেল রোহিঙ্গা সন্ত্রাসীরা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় আশিক এলাহী নামে যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
সোমবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লক থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক এলাহীর লাশ উদ্ধার করা হয়। নিহত আশিক বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
স্থানীয় রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা আশিককে অপহরণ করে। পরে তাকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লকে ফেলে যায়।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লক থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!