সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে ভ্যানে বোরকা পরা এক নারীকে কালীবাড়ী বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর বোরকা পরা ওই নারীকে একা ফিরে আসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ওই নারীকে থামতে বলেন। কিন্তু কথা না শুনে পালিয়ে যান ওই নারী। পরে তারা কালীবাড়ী বাঁধের দিকে গেলে ওই ভ্যানচালকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ওই যুবকের গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।
.png)
খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওই এলাকা থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।