মঙ্গলবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দুর্গাপুর-ডেওটুকোন সড়কের বড়বাট্টা গ্রামের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এরশাদুল হক একই ইউপির শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে।
জানা যায়, সোমবার দুপুরের পর বাড়ি থেকে অটো নিয়ে বের হন এরশাদুল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। সকালে ডেওটুকোন সড়কের গাবিনায় একটি ব্রিজের নিচে পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে।