ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ২১:২৮, ২৭ জুন ২০২৩
শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ উপজেলার সবচেয়ে বড় পশুর হাট সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার বসলেও মঙ্গলবার বিশেষ হাট বসেছে। 

উপজেলার ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভায় চাহিদার তুলনায় খামারিদের হাতে গরু বেশি। কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, ময়মনসিংহের নান্দাইল এবং গফরগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো গরু আসছে বিক্রির জন্য। এবার গরু বেচাকেনা বেশ ভালো। হাটের দিন কয়েকটি ট্রাকে করে গরু চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। বরাবরের মতো এ বছরও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি।

মঙ্গলবার হোসেনপুর বাজারে সরেজমিনে দেখা গেছে, এক লাখ থেকে শুরু করে দেড় লাখ টাকার গরু বেচাকেনা হচ্ছে সবচেয়ে বেশি। তবে এক লাখ ৬০ থেকে আড়াই লাখ টাকার গরুর ক্রেতাও কম নয়।

Advertisement

উপজেলার ধূলজুরী গ্রাম থেকে মাঝারি সাইজের গরু নিয়ে আসেন পরশ মিয়া। দুই ঘণ্টার মধ্যে বেচাবিক্রি শেষ। বাজারে ভালো দামে গরু বিক্রি করতে পেরে তিনি খুশি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে গরুর হাটে মেডিকেল টিম বসানো হয়েছে। সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে তারা। একইসঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে গরুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংক সাহায্য করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!