[ দেশজুড়ে ]
ঈদে পাঁচদিন বন্ধ ভোমরা স্থলবন্দর
ফাইল ফটো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর।
আগামী রোববার থেকে যথারীতি চলবে আমদানি-রফতানি কার্যক্রম।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, কোরবানির ঈদে মঙ্গলবার থেকে পাঁচদিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!