[ দেশজুড়ে ]
বগুড়ায় চলন্ত বাস উল্টে শিশুসহ নিহত ২
ফাইল ফটো
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলন্ত বাস উল্টে ৮ বছরের শিশু ওয়াজিদসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বুধবার সকালে সাড়ে ৬টার দিকে ওই উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু ওয়াজিদ রংপুরের মিঠাপুকুর উপজেলার ঠাঁকুরপাড়া গ্রামের বাসিন্দা শাহাদতের ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
.png)
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চণ্ডিহারা এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখনই মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এ সময় বাসটি উল্টে দুজন মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!