ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড় কাটার সময় মাটি চাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ২৮ জুন ২০২৩
পাহাড় কাটার সময় মাটি চাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু
ফাইল ফটো

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ইয়াছিন আরাফাত নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রোহিঙ্গা মোস্তফা আহমেদের ছেলে। 

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টায় মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!