বুধবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রাফসান ঐ এলাকার মো. রিপনের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে ঘরে সাংসারিক কাজ করছিলেন শিশু রাফসানের মা রোমানা বেগম। এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশু রাফসান। কিছু সময় পর ঐ শিশুর মা ঘর থেকে বের হয়ে রাফসানকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ঐ শিশুকে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।