[ দেশজুড়ে ]
সেমাই খেয়ে হাসপাতালে একই পরিবারের ৮ জন
ফাইল ফটো
চাঁদপুর সদর উপজেলায় ঈদের দিন সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকালে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।
সেমাই খেয়ে অসুস্থদের মধ্যে রয়েছেন- চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা আঁখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০), আবরাহাম (৩), নুর নদী (৩) এবং আনন্দ (১৩)।
.png)
অসুস্থদের স্বজনরা জানান, তারা সবাই সকালে সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসক ডা. সুশান্ত জানান, অসুস্থদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!