ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরনদীতে মাংস কাটতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৯ জুন ২০২৩
গৌরনদীতে মাংস কাটতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমান সরদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টরকী বন্দরের ব্যবসায়ী মামুন সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তিনি ভায়রা সামচু ফকিরের সঙ্গে মাংস কাটতে গিয়েছিলেন। সামচু গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সামচু কোরবানির গরুর মাংস কাটতে আমানকে সঙ্গে নিয়ে মামুন সিকদারের বাড়িতে যান। বাড়ির ছাদে বসে মাংস কাটার জন্য তিনি জায়গাটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন। এ সময় তার ভায়রা আমানও ছাদে যান। একপর্যায়ে ছাদের পাশে থাকা বিদ্যুতের তারে পা জড়িয়ে আমান বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গৌরনদী মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!