ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০০:১২, ৩০ জুন ২০২৩
বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার শিরট্রি এলাকার চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী উপজেলার আওলাই ইউনিয়নের খারিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় মেহেদী। পথে শিরট্রি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা তার বাড়িতে গেছেন। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!