শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নস্তী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার পদ্মরাজপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান।
.png)
তিনি জানান, পেটে সমস্যাজনিত কারণে স্ত্রী মরিয়মকে নিয়ে মোটরসাইকেলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। এ সময় নস্তী নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মরিয়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বামী আহত বিল্লাল হোসেনকে হাসপাতালে চিকিৎসাধীন।