শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভিমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর সাড়ে ৫টার সময় আমবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি পিকআপে কয়েকজন যাত্রী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর মোড়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী রহিমা বেগম মারা যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
.png)
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে চাকা স্লিপ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে এক নারী নিহত হয়েছেন।