ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেশিনে খড় কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১ জুলাই ২০২৩
মেশিনে খড় কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
মৃতের স্বজনরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত মেশিনে খড় কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাজমা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ নাজমা বেগম ঐ গ্রামের হাসান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নাজমা তাদের বাড়িতে গরুর খাবারের জন্য মোটরচালিত মেশিন দিয়ে ধানের খড় কাটতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ ঘটনা দেখে আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!