রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসব কাঁচা মরিচ এসেছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর এবং ছয় ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।
.png)
এদিকে সাতক্ষীরার বড় বাজার ঘুরে দেখা গেছে, রোববার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আমদানিকৃত মরিচ দেশে আসায় এর দামে দ্রুতই সুসংবাদ মিলবে বলে আশা সংশ্লিষ্টদের।