ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২ জুলাই ২০২৩
গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রের
ছবিতে শুভ চন্দ্র শীল

ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্ট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ চন্দ্র শীল নামে এক কলেজছাত্র আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার রাত ৩টার দিকে ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত শুভ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের জন্টু চন্দ্র শীলের ছেলে। শুভ ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৫ম বর্ষের ছাত্র ছিলেন। 

শুভর চাচাতো ভাই চন্দন চন্দ্র শীল জানান, শুভ তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে গভীর রাতে ফেরার সময় মুহুরী প্রজেক্ট সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে সেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে শুভর মৃত্যু হয়। 

Advertisement

সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন দাইয়ান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!