মৃতরা হলো- ঝিকরগাছা উপজেলার বেলের মাঠ গ্রামের সাগর শেখের ১২ বছর বয়সী ছেলে সৈকত এবং মহসিন মোড়লের ১৩ বছর বয়সী ছেলে পরশ। তারা স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে সৈকত এবং পরশ গোসলের উদ্দেশ্যে বের হয়। এ সময় তারা নাভারন দক্ষিণপাড়া রেললাইনের কালভার্ট ব্রিজের উত্তর পাশে আলী বক্সের পুকুরে গোসল করতে যায়। তাদের বাড়ি ফিরতে দেরি দেখে বাবা-মায়েরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে স্বজনরা পুকুর পাড়ে তাদের সাইকেল এবং কাপড় চোপড় দেখে পুকুরের পানিতে খুঁজতে থাকেন। পরে ঐ পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। তিনি জানান, এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।