শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোনালিসা গোপালগঞ্জ জেলার মানিকদাহ গ্রামের বশার কাজীর মেয়ে।
মৃত মোনালিসার স্বজনরা জানান, মোনালিসা তার মামাতো ভাই-বোনদের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। এ সময় মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে তার মামাতো ভাই-বোনরা চিৎকার করলে স্থানীয়রা এসে ঘের থেকে মোনালিসাকে উদ্ধার করেন। মোনালিসাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।