ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৬, ৩ জুলাই ২০২৩
বরিশালে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার
ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল বাজার এলাকা থেকে ডাকাতির মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজন বয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান।

তিনি জানান, গ্রেফতারকৃত সুজন নরসিংহ গ্রামের সুলতান বয়াতির ছেলে। ২০১৪ সালে বানারীপাড়া উপজেলার একটি ডাকাতি মামলার আসামি সুজন। ওই মামলায় তাকে আদালতের বিচারক সাত বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় সুজন পলাতক ছিলেন। গ্রেফতারকৃতকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!