ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ দিন পর বাংলাবান্ধায় আমদানি-রফতানি চালু

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১১:০০, ৩ জুলাই ২০২৩
৬ দিন পর বাংলাবান্ধায় আমদানি-রফতানি চালু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদে টানা ৬ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। সোমবার সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ। 

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সময়ে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। সোমবার সকাল থেকেই বন্দরে ভারত, নেপাল ও ভূটানের গাড়ি প্রবেশ করছে।

Advertisement

বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, ঈদুল আজহার উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!