প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকেরও বিষপান
প্রাইভেট পড়ার সূত্রে রিংকুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুবিনার। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি রুবিনার পরিবার। এরই মধ্যে রুবিনার অন্যত্র বিয়ে দেয়। বিয়ের ৫ দিনের মাথায় বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেন রুবিনা। এদিকে আত্মহত্যার খবর শুনে বিষপান করেন প্রেমিকার বাড়িতে হাজির হন প্রেমিক রিংকু। আশঙ্কাজনক অবস্থায় রিংকুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ব্রজপুর গ্রামে। মৃত রুবিনা খাতুন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ব্রজপুর গ্রামের ঈদগাঁহ পাড়ার রবিউল ইসলামের মেয়ে। রিংকু একই উপজেলার দেবিপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে। তিনি গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, রুবিনা তার নানা বাড়ি দেবিপুর গ্রামে থেকে লেখাপড়া করতেন। রিংকুর কাছে প্রাইভেট পড়ার সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রুবিনার পরিবারের লোকজন তাকে নিয়ে জোর করে বিয়ে দেন। বিয়ে মেনে না নিয়ে আত্মহত্যা করেছেন রুবিনা।
.png)
এদিকে আত্মহত্যার খবর শুনে বিষপান করেন প্রেমিকার বাড়িতে হাজির হন প্রেমিক রিংকু। আশঙ্কাজনক অবস্থায় রিংকুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে রুবিনার মা সুমাইয়া খাতুন বলেন, আমার মেয়ে হঠাৎ করেই আত্মহত্যা করেছে। রিংকুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমরা জানি না।
নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।