ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৩ জুলাই ২০২৩
বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্কস্টেশনে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ জুন-২ জুলাই পর্যন্ত স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে সব রকম আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। এর আগে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়।

Advertisement

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির বলেন, ৫ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল চালু ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!