[ দেশজুড়ে ]
শ্রীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে সোয়া ১০টার দিকে উপজেলার জৈনা বাজারে হিমেলের অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। মৃত রিপন মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সরিকান্দা গ্রামের অহিদুল্লাহর ছেলে। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের শরীফের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রিপন মিয়া।
শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, রিপন মিয়া রোববার রাত সোয়া ১০টার দিকে ঐ গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যান। এ সময় গ্যারেজে চার্জ দেওয়া একটি অটোরিকশা সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!