নিহতরা হলো, চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরিফের মেয়ে বিবি আয়েশা (২)।
চরজব্বার থানার এসআই নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। ঐ সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করে।
.png)
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।