ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৩ জুলাই ২০২৩
স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে পারিবারিক কলহের জেরে স্ত্রী আলিছা বেগমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদ ও আলিছা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। ঈদের সাতদিন আগে আলিছা তার স্বামী রাশেদের সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন। সোমবার বিকেলে রাশেদ কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী আলিছাকে গলাকেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদ জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত স্বামী রাশেদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত আলিছার ভাই রাজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!