ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ৪ জুলাই ২০২৩
কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় অবৈধভাবে মাছ নিধন বন্ধ করতে অবৈধ ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও এক ব্যবসায়ীকে কারেন্ট জাল বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। 

অভিযান চলাকালে মজলিশপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ সময় কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম উপস্থিত ছিলেন। জব্দকৃত কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!