মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাসারের খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটনা। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ডাসার থানা ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।