[ দেশজুড়ে ]
দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২
দৌলতপুর থানা- ফাইল ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম এবং ফজলু মালিথা নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার ভুড়কাপাড়াক গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি মুজিবর রহমান জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ভুড়কাপাড়া গ্রামের দুই পাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে মাঠে ঘাস কাটতে গিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শরিফুল ইসলাম এবং ফজলু মালিথা নামে দুইজন নিহত হন।
.png)
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!