বুধবার সকালে লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
জানা যায়, লক্ষীপুর গ্রামের মজিবুর রহমান ও হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও উভয় পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে জহিরুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঐ এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।