ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় মসজিদের ইমামের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ৪ জুলাই ২০২৩
বাসচাপায় মসজিদের ইমামের মৃত্যু
বাসচাপায় মসজিদের ইমামের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় ইসকান্দর জামি (৫৫) নামে মসজিদের এক ইমাম মারা গেছেন। 

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে পটিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসকান্দর জামি স্থানীয় একটি মসজিদের ইমাম ও ইসলামি প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পটিয়া শাখার ইনচার্জ ছিলেন। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের ইকরাম চৌধুরীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মাওলানা ইসকান্দর জামি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে পটিয়া বাইপাস সড়কে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!