[ দেশজুড়ে ]
হঠাৎ চলন্ত পিকআপে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৫ যাত্রী
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় হঠাৎ চলন্ত পিকআপে আগুন লেগেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ যাত্রী।
বুধবার ভোর ৫টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আতাউর রহমান।
জানা যায়, মঙ্গলবার রাতে টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল পিকআপটি। পরে বুধবার ভোরে খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় চালক টের পেয়ে থামিয়ে দিলে রক্ষা পান যাত্রীরা।
.png)
পরিদর্শক আতাউর রহমান জানান, বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!