[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় নারীর কোমরে মিলল ১২ হাজার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মনোয়ারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যপাড়া (আশাবাড়ি) এলাকার তোতা মিয়ার স্ত্রী।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে ঢাকাগামী টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!