আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় শিক্ষক-শিক্ষিকা বরখাস্ত
নওগাঁর বদলগাছীর উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ বরখাস্ত করে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.স.ম শফি মাহমুদ জানান, ম্যানেজিং কমিটির বৈঠকে অভিযুক্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে ডাকা হলেও তারা আসেননি। পরে ৫ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঐ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজেদের নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দুই শিক্ষকের বিরুদ্ধে উঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুনকে আহ্বায়ক করে তিন সদস্যের ঐ কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ড ও বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম। আগামী ১২ জুলাইয়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।
.png)
উল্লেখ্য, গত দুইদিন ধরে নওগাঁয় প্রধান শিক্ষক ও শিক্ষিকার অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ে। দাবি করা হয় ঐ ভিডিওগুলো বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই বিদ্যালয় সহকারী এক শিক্ষিকার।