ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল শিশুর 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ৬ জুলাই ২০২৩
ঈশ্বরগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল শিশুর 
ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় মাইশা আক্তার টুনি নামের ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের পূর্ব মাঝিয়াকান্দি গ্রামের নুরুল হকের ৮ বছরের মেয়ে মাইশা আক্তার টুনি মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাটাহাটি করতে বাসা থেকে রাস্তায় বের হয় টুনি। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!