ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুঁজতে গিয়ে পুকুরে নিথর দেহ পেলেন স্বজনরা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৬, ৭ জুলাই ২০২৩
খুঁজতে গিয়ে পুকুরে নিথর দেহ পেলেন স্বজনরা
ফাইল ছবি

চাঁদপুরের হাইমচরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আলগী ইউনিয়নের মিজি বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে এ ঘটনা ঘটে।

শিশু জাহিদ (৩) দক্ষিণ আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম মিজির একমাত্র ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জাহিদ দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজ করার একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে জাহিদকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নুসরাত জাহান (শান্তা) শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement

হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিকে নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া থাকার কারণে শিশুটির মৃত্যুতে রহস্য থেকে যায়। তাই শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!