ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাসির মাংস কিনতে গিয়ে সড়কে নিথর যুবক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৭ জুলাই ২০২৩
খাসির মাংস কিনতে গিয়ে সড়কে নিথর যুবক
বোরহানউদ্দিন থানা- ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মানিক চন্দ্র শীল নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক চন্দ্র শীল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার জ্ঞান ডাক্তার বাড়ির সদানন্দ শীলের ছেলে।

নিহত ঐ যুবকের চাচাতো ভাই লিটু মজুমদার জানান, তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে মানিকের শ্বশুর বাড়ি। সেখানে তার ভায়রার ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। ঐ অনুষ্ঠানের জন্য খাসির মাংস কিনতে শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে লালমোহনের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

Advertisement

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক মানিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া তার মোটরসাইকেলে থাকা অন্তর নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর একটি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ঐ যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিথর ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!