নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আসে।
.png)
ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করতেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি নিহির রঞ্জন দত্ত বলেন, এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।